দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির মহালছড়ি থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সকালে মহালছড়ির ২৪ মাইল নামক এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মাঝামাঝি কলেজের বিপরীত দিকে প্রায় দেড় কিলোমিটার ভেতরের একটি স্থানে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মহালছড়ি থানার ওসি মো. জহির আহমামেদ জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং কী কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
/অ